পাঁচবিবিতে ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৯ মে/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন নিজে ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। একইসাথে মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও মশক থেকে ছড়ানো রোগের প্রাদুর্ভাব হ্রাস রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মহদোয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব স্ব কর্মস্থল, বাসস্থান সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় এ কাজের উদ্বোধন করেন ইউএনও মহদোয়। নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন দোকানদার ও সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৌরপার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্থ বিনোদনস্থল নিশ্চিতকরণের অভিপ্রায়ে জনস্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা। এছাড়া মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ মন্দ দিকগুলো পরিহার করে বিকাল বেলা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের খেলার মাঠে ফেরাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও মহদোয়। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ মারুফ হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি, সম্পাদক সজল কুমার দাস উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































